Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • প্রকাশ : ১২:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন: তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আমানত উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় ব্যাংকটিতে নগদ অর্থের সংকট তীব্র আকার ধারণ করে। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।

ঈদের পর ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হলে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করেন। ফলে ব্যাংকটির নগদ অর্থের ওপর বাড়তি চাপ পড়ে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে কিছু ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় ব্যাংকটি। এমন পরিস্থিতিতে তারল্য স্বাভাবিক রাখতে বিশেষ সহায়তার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রথম ধাপের এই ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা ব্যাংকটির স্বল্পমেয়াদি তারল্য সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ১২:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬