Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন

  • প্রকাশ : ০১:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চে আসামিদের জেল আপিল শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, সোহেল রানা ঘটনার দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং নিজেকে মাদকাসক্ত বলেও দাবি করেছেন। একই মামলায় অপর আসামি স্বপ্না আক্তারের জেল আপিলও হাইকোর্ট গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষ এই মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মিত শুনানি করবে এবং পেপারবুক দ্রুত প্রস্তুত করা হবে।
শিশু রামিসা হত্যাকাণ্ডের এই মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন

প্রকাশ : ০১:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬