Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

  • প্রকাশ : ০১:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন: বৈদেশিক মুদ্রার রিজার্ভের পাল্লা ভারী করতে বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ডলার কেনার এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এদিন দু’টি বাণিজ্যিক ব্যাংক নিলামে অংশ নিয়ে ডলার বিক্রির প্রস্তাব দেয়। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সা কাটঅফ মূল্যে ওই ব্যাংকগুলো থেকে ২ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি মে মাসে এ পর্যন্ত কয়েক দফায় নিলামের মাধ্যমে মোট ১৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আর সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাজার থেকে মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকিয়ে তা একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে নিয়মিত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ ইতিবাচক থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এখন ডলারের পর্যাপ্ত জোগান রয়েছে, যা রিজার্ভ পুনর্গঠনে সহায়তা করছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

এনসিপিকে আমার পছন্দ কারণ এটা ব্লুমিং পলিটিক্যাল পার্টি : মোনামি

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রকাশ : ০১:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬