শিক্ষার্থীরা ১৯ নভেম্বরের মধ্যে ফি জমা দিয়ে ফরম পূরণ নিশ্চয়ন করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ফরম পূরণের এই সময় বর্ধিত করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।



























