Dhaka ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

  • প্রকাশ : ০৮:২৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাহিনীটি।

জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি, ২ লাখ ৭৬ হাজারের বেশি কসমেটিকস সামগ্রী, ২২ লাখের বেশি আতশবাজি, ৩৮১টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ। এ ছাড়া ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি ও বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে।

অভিযানে একটি এসএমজি, ৬টি পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ এবং ১ হাজার ৫৬৪ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

এসব অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি, ৭ জন ভারতীয় ও ৩৫০ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৪ নভেম্বর বিজিবির পক্ষ থেকে প্রকাশিত অক্টোবর মাসের অভিযানসংক্রান্ত তথ্য অনুযায়ী এসব চিত্র উঠে এসেছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

প্রকাশ : ০৮:২৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬