Dhaka ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী উৎসব

  • প্রকাশ : ০৮:০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিম :- প্রখ্যাত কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে শুরু হয়েছে চার দিনব্যাপী উৎসব। ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার (২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র, পদমদী, বালিয়াকান্দি, রাজবাড়ীতে এ উৎসবের আয়োজন করা হয়।

মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ডা. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসের এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জনাব মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জনাব মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক জনাবা আফরোজা পারভীন।

চার দিনব্যাপী এ উৎসবকে ঘিরে স্থানীয় এলাকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উৎসবে সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীদের অংশগ্রহণে পদমদী প্রাণবন্ত হয়ে উঠেছে।

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে প্রখ্যাত কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের স্মৃতি ও সাহিত্যকর্মকে জাতীয় পর্যায়ে আরও সমুন্নত করার দাবি জানানো হয়। তাঁদের জোরালো দাবি, তাঁর নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এতে নতুন প্রজন্ম তাঁর সাহিত্য, জীবন ও আদর্শ সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে বলে মনে করছেন সচেতন মহল।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, মীর মশাররফ হোসেনের জন্মস্থান পদমদীকে একটি গুরুত্বপূর্ণ সাহিত্য ও সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু

মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী উৎসব

প্রকাশ : ০৮:০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬