Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

  • প্রকাশ : ০৯:৩৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
মোঃ ইউসুফ খান:     তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। এর অংশ হিসেবে আগামী ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে আজ বৃহস্পতিবার জারি করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী সোমবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় সভার আলোচ্যসূচিতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, পোশাকশিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাঁদের প্রস্তাবিত মজুরি হারের লিখিত প্রস্তাব উপস্থাপন করবেন। দ্বিতীয়ত, শিল্প খাতের সব গ্রেডের শ্রমিক ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি হার নিয়ে আলোচনা হবে।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।

মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব জমা এবং তা পর্যালোচনার পর নতুন মজুরি কাঠামো নির্ধারণের সুপারিশ প্রণয়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে বোর্ড।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী শহরের প্রধান সড়কগুলো বেহাল, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

প্রকাশ : ০৯:৩৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬