Dhaka ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  দেশে আরও ৮ জনের মৃত্যু

  • প্রকাশ : ০৮:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

টি.এ.কে আজাদ:   গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের ১৩ দিনে মারা গেছেন ৭২ জন। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭১৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩১১ জন, খুলনায় ১৯০ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১১৫ জন, ময়মনসিংহে ৫০ জন, রংপুরে ৬০ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  দেশে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশ : ০৮:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬