Dhaka ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন

  • প্রকাশ : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাবেন। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এতে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সচল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জেলায় শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন

প্রকাশ : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬