Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশ : ০১:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এ অভিযান চালিয়ে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল ১০টার দিকে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের “ঘ” বগির উত্তর পাশের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় একটি নেভি ব্লু ও একটি কালো রঙের ব্যাগ দেখতে পায় পুলিশ।

পরে ব্যাগ দুটি তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া যায়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ঢাকা রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ : ০১:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬