Dhaka ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআই’র অভিযান: ৪০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ।

  • প্রকাশ : ০২:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শাহীন আলম বগুড়া জেলা প্রতিনিধি:
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও ভেজাল প্যাকেট ব্যবহারের অপরাধে বগুড়ার শাজাহানপুরে একটি আইসক্রিম কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। জব্দ করা হয়েছে আইসক্রিম তৈরির সরঞ্জাম।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন, শাজাহানপুর ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে শাজাহানপুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে শাজাহানপুরের মাঝিড়া বাইপাস এলাকার বেবী আইসক্রিম ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, সঠিক কাঁচামাল ব্যবহার না করে এবং ভিন্ন নামের প্যাকেটে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল রাজ্জাককে ৪০,০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইসক্রিম তৈরির ২৩ সেট ফর্মা ও কাঠি জব্দ করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

বিএসটিআই বগুড়া জানায়, জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

আরো যেসব খাতকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআই’র অভিযান: ৪০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ।

প্রকাশ : ০২:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬