Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেলমন্ত্রী

  • প্রকাশ : ০১:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নিচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতু সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমিকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, গত ১৩ জুন ২০২৬ কক্সবাজারের ডুলাহাজরায় দেশের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে নিজস্ব কর্মপরিকল্পনা প্রণয়ন করে দেশের বিভিন্ন স্থানে রেলওয়ের অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে।

উদ্বোধনী দিনে সিরাজদিখানের চর গলগলিয়া মৌজায় প্রাথমিকভাবে ২৫০টি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে ১০০টি ফলদ, ১০০টি বনজ এবং ৫০টি ঔষধি গাছ। উক্ত স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন প্রায় ১৮ দশমিক ৭০ একর পতিত জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।

বাংলাদেশ রেলওয়ে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৪ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে চলতি বছরেই ১ লাখ ৬০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন

বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেলমন্ত্রী

প্রকাশ : ০১:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬