Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী রেলস্টেশন এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা, রোপণ হলো ৫৪৬টি গাছ

  • প্রকাশ : ১২:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: টঙ্গী রেলস্টেশন এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে “ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্প”। এ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে ৫৪৬টি গাছ রোপণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র।

জানা যায়, গত ৪ জুন ২০২৬ তারিখে টঙ্গী আরএনবি’র অফিসার ইনচার্জ বৃক্ষরোপণের জন্য নির্ধারিত স্থানগুলোতে বিভিন্ন অবৈধ স্থাপনার বিষয়টি ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রোকসানা আক্তারকে অবহিত করেন। একইসঙ্গে দ্রুত এসব স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানানো হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রোকসানা আক্তার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে একদিনের মধ্যেই সকল অবৈধ স্থাপনা অপসারণের ব্যবস্থা করেন। ফলে নির্ধারিত এলাকায় নির্বিঘ্নে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা সম্ভব হয়।

প্রকল্প সূত্রে আরও জানা যায়, এই উদ্যোগের আওতায় মোট ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে ৫৪৬টি গাছ রোপণ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে আরও গাছ রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (এপিডি), নির্বাহী প্রকৌশলী (এক্সইএন), বিভাগীয় প্রকৌশলী-১/ঢাকা মো. সিরাজ জিন্নাত এবং টঙ্গী সেকশনের দায়িত্বপ্রাপ্ত এসএসএই/কার্য-টঙ্গীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, রোপণকৃত ৫৪৬টি গাছের সার্বিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বও পালন করছেন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রোকসানা আক্তার। তাঁর তত্ত্বাবধানে গাছগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রকল্প এলাকাকে পরিবেশবান্ধব ও সবুজ অবকাঠামোতে রূপান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

টঙ্গী রেলস্টেশন এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা, রোপণ হলো ৫৪৬টি গাছ

প্রকাশ : ১২:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬