Dhaka ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াল ভারত

  • প্রকাশ : ০৭:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার প্রচেষ্টা নীরবে জোরদার করেছে ভারত। চলতি সপ্তাহে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন।

জানা গেছে, ভারতের এই উদ্যোগের মূল লক্ষ্য যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কমানো, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও শস্য রপ্তানি নিয়ে উদ্বেগ দূর করা। পাশাপাশি কিভাবে এই সংঘাতের অবসান ঘটানো যায়, তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ভারতের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব কিয়েভ ও মস্কো, উভয় পক্ষই ইতিবাচকভাবে গ্রহণ করেছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতায় ভারতকে সম্ভাব্য একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে দেখা হচ্ছে। মস্কোর সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে কিয়েভের সঙ্গেও দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলেও ওয়াশিংটনের সঙ্গেও ভারতের কার্যকর সম্পর্ক রয়েছে। এসব কারণে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার সুযোগ রয়েছে নয়াদিল্লির।

যুদ্ধের অবসান চাওয়ার পেছনে ভারতের নিজস্ব অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও রয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে রাশিয়ার পক্ষে ভারতে তেল ও অস্ত্র রপ্তানি করা কঠিন হয়ে পড়তে পারে।

একই সঙ্গে এই যুদ্ধ ভারতের পররাষ্ট্রনীতিতেও জটিলতা তৈরি করছে। কারণ, রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তবে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় কাজে লাগতে পারে। এই সম্পর্কের কারণে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনা এবং কঠিন বিষয়গুলো তুলে ধরার কূটনৈতিক সুযোগ রয়েছে নয়াদিল্লির।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এমনকি ২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে বসেও তিনি যুদ্ধ বন্ধের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। পশ্চিমা বিশ্বের বাইরের খুব কম নেতাই প্রকাশ্যে মোদির মতো জোরালোভাবে শান্তির আহ্বান জানিয়েছেন।

তবে ইউক্রেন যুদ্ধে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে, এমনটা শুরুতে অনেকের কাছে স্বাভাবিক মনে হয়নি। কারণ পাকিস্তানের সঙ্গে কাশ্মীর বিরোধসহ নিজেদের বিভিন্ন দ্বন্দ্বে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা মেনে নেয় না ভারত। তা সত্ত্বেও মোদি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে সহায়তা করতে তিনি প্রস্তুত। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক এবং ২০২৪ সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরের সময়ও তিনি এ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জড়িত এমন জটিল কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত নিজেকে জড়াতে চাইবে না বলেও ধারণা ছিল। বরং রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের অনুরোধ পেলেই দেশটি মধ্যস্থতায় এগিয়ে আসবে বলে মনে করা হতো। তবে সাম্প্রতিক ঘটনাবলি ইঙ্গিত দিচ্ছে, মধ্যস্থতাকারী হিসেবে ভারতের ভূমিকার বিষয়ে মস্কো ও কিয়েভ, উভয় পক্ষই ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

ইউক্রেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধের অবসান ঘটাতে ভারতের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ভারতের এই সদিচ্ছা ও প্রস্তাবের জন্য আমরা আমাদের ভারতীয় বন্ধুদের কাছে কৃতজ্ঞ।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, যুদ্ধের অবসান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘খুব ভালো কিছু ধারণা’ রয়েছে।

তবে ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সফল হওয়া ভারতের জন্য সহজ হবে না। বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে লড়াই আরো তীব্র হয়েছে। এ ছাড়া, ভারত সম্ভবত যুক্তরাষ্ট্রের ভূমিকা ছাড়িয়ে যেতে চাইবে না। কারণ, ওয়াশিংটন নিজেই এই সংঘাতে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহী। তবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে সেই প্রচেষ্টাও জটিল হয়ে পড়েছে।

তবে পরিস্থিতি ভারতের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে একজন ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করতে চান। এ কারণে যুক্তরাষ্ট্রও যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরো জোরদার করতে পারে।

এ ক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে সুবিধাজনক অবস্থানে থাকা ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। ট্রাম্প প্রশাসন যখন যুদ্ধের অবসানের মতো বৃহত্তর লক্ষ্য নিয়ে কাজ করবে, তখন ভারত কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং জ্বালানি ও শস্য রপ্তানির মতো সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা এগিয়ে নিতে পারে।

এ ধরনের সহযোগিতা ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কও আরো শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছুঁই ছুঁই

ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াল ভারত

প্রকাশ : ০৭:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬