Dhaka ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় খালিশ পাড়ার শিক্ষক এস এম আলমগীর কবিরের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি     

  • প্রকাশ : ০৭:১৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলা খালিশ পাড়ার এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার ঝিকরা ইউনিয়নের খালিশ পাড়া গ্রামের শিক্ষক এস এম আলমগীর কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। চোরেরা বাড়ি থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বাগমারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।
জানা গেছে, খামারগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলমগীর কবির মঙ্গলবার বিকালে বাড়িতে তালা দিয়ে স্ত্রী -সহ পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বুধবার সকালে প্রতিবেশীরা তাঁর বাড়ির জানালা খোলা দেখতে পেয়ে খবর দেন। খবর পেয়ে বাড়িতে ফিরে শিক্ষক আলমগীর কবির দেখেন, ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ওয়ারড্রব, শোকেস ও বাক্সের ড্রয়ার ভাঙা।
চোরেরা ঘরের বিভিন্ন স্থানে রাখা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহ করা হলেও থানায় দায়ের করা অভিযোগে কারও নাম উল্লেখ করেননি শিক্ষক আলমগীর কবির।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছুঁই ছুঁই

বাগমারায় খালিশ পাড়ার শিক্ষক এস এম আলমগীর কবিরের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি     

প্রকাশ : ০৭:১৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬