Dhaka ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কেনার ক্ষেত্রে ব্যাপক অর্থ অপচয় ও অনিয়ম হয়েছিল: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

  • প্রকাশ : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

টি.এ.কে আজাদ: ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কেনার ক্ষেত্রে ব্যাপক অর্থ অপচয় ও অনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকার মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে রাষ্ট্রের অর্থ সাশ্রয় করেছে।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবার সরাসরি ফিফার সঙ্গে চুক্তি করে মাত্র ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে।

তিনি বলেন, এই সম্প্রচার স্বত্ব দেশের চারটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে প্রায় পুরো অর্থই উঠে এসেছে। বর্তমানে প্রায় ৩ কোটি টাকার ঘাটতি থাকলেও সেটিও আদায় হবে বলে সরকারের আশা।

তথ্যমন্ত্রীর দাবি, ২০২২ সালে বিশ্বকাপ সম্প্রচারের জন্য সরকারকে ৯৮ কোটি টাকা ব্যয় করতে হয়েছিল, অথচ বিজ্ঞাপন থেকে আয় হয়েছিল মাত্র ৩ কোটি টাকা। অন্যদিকে, মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠান তমা গ্রুপ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সম্প্রচার স্বত্ব ১৩৭ কোটি টাকায় বিক্রি করে।

মন্ত্রী আরও জানান, ২০২২ সালের সম্প্রচার স্বত্ব ক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধানও শুরু করেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

যে পুরুষকে জেনিফার লোপেজ সবচেয়ে আকর্ষণীয় মনে করেন

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কেনার ক্ষেত্রে ব্যাপক অর্থ অপচয় ও অনিয়ম হয়েছিল: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রকাশ : ০১:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬