Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

  • প্রকাশ : ০১:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

টি.এ.কে আজাদ: আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তিত হয়ে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে কোনো বড় প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।

বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবগঠিত মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধ কেবল সমরাস্ত্রের বিষয় নয় এবং যোগাযোগও কেবল মানুষের কণ্ঠস্বর বিনিময়ের মাধ্যম নয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে একটি দেশের নিরাপত্তা ও অর্থনীতি বিঘ্নিত হতে পারে। তাই আমাদের প্রচলিত নিরাপত্তার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি বাহিনীর ৬০ লাখ সদস্যকে আধুনিক ও সময়োপযোগী চিন্তার মাধ্যমে দেশের কাজে লাগানোর এই উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার পরিকল্পনায় আনসার বাহিনীর ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্মটি একটি বড় অংশ হিসেবে বিবেচিত হবে। এনালগ ও ডিজিটাল পদ্ধতির পার্থক্য অনুধাবন করে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ায় তিনি বাহিনীর নেতৃত্বকে সাধুবাদ জানান।

প্রযুক্তির পরিবর্তনকে অত্যন্ত গতিশীল বা ‘ডাইনামিক’ উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রযুক্তিগত বাস্তবতায় আমাদের জ্ঞান ও মনোজগতকে স্থির রাখার সুযোগ নেই। প্রতি মুহূর্তে আমাদের চিন্তার ক্ষেত্রে গতিশীল থাকতে হবে এবং নিয়মিত আপগ্রেডিং সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অন্যথায় আজ যিনি আধুনিক, আগামীকালই তিনি অচল হয়ে যেতে পারেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ. এম. সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটিকে অন্যান্য সরকারি দপ্তরের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রকাশ : ০১:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬