Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে পুরুষকে জেনিফার লোপেজ সবচেয়ে আকর্ষণীয় মনে করেন

  • প্রকাশ : ০১:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি বা ব্যক্তিগত বিমান নয়—বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট দায়িত্বশীল আচরণই একজন পুরুষকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে বলে মন্তব্য করেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ।

সম্প্রতি ইতালির সিসিলির টাওরমিনার ইসোলা বেলায় ডলচে অ্যান্ড গাব্বানার আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় ব্যক্তিগত সম্পর্ক, আত্মনির্ভরশীলতা এবং পারস্পরিক যত্ন নিয়ে খোলামেলা কথা বলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী।

২৪ জুলাই তার ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে আলাপচারিতায় লোপেজ বলেন, মানুষ অনেক সময় মনে করে তিনি খুব ‘দামি’ একজন নারী। তবে তিনি স্পষ্ট করেন, অর্থ বা দামী উপহারের চেয়ে একজন মানুষের আন্তরিকতা ও দায়িত্ববোধই তার কাছে বেশি মূল্যবান।

মঞ্চে রসিকতা করে তিনি বলেন, “একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে তার ঘড়ি, গাড়ি বা ব্যক্তিগত বিমান নয়। সত্যিকারের আকর্ষণীয় লাগে, যখন দেখি সে সকালে নিজের বিছানা গুছিয়ে রাখে কিংবা রাতে আমি ক্লান্ত থাকলে আমার জন্য বাসন ধুয়ে দেয়।”

তিনি আরও বলেন, “এটাই আমার কাছে সত্যিকারের আকর্ষণীয়। কারণ, বেশির ভাগ সময় এসব কাজ নারীরাই করে থাকে।”

লোপেজের মতে, আধুনিক সম্পর্কে অর্থ বা বিলাসিতার চেয়ে পারস্পরিক সম্মান, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং ছোট ছোট যত্নশীল আচরণই সম্পর্ককে শক্তিশালী করে।

ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন জেনিফার লোপেজ। একাধিক বিয়ে ও সম্পর্কের অভিজ্ঞতার পরও তিনি বারবার জোর দিয়েছেন পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং আন্তরিকতার ওপর। তার ভাষায়, একজন মানুষের আসল আকর্ষণ প্রকাশ পায় তখনই, যখন তিনি ভালোবাসার মানুষটির পাশে দাঁড়ান এবং দৈনন্দিন জীবনের দায়িত্ব ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

যে পুরুষকে জেনিফার লোপেজ সবচেয়ে আকর্ষণীয় মনে করেন

যে পুরুষকে জেনিফার লোপেজ সবচেয়ে আকর্ষণীয় মনে করেন

প্রকাশ : ০১:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬