০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

  • প্রকাশ : ০৬:১৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর অদূরে সাভারে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।আজ মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম খইমুদ্দিন (৪০)। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, সাভার থেকে গাছবোঝাই একটি ট্রাক ভোররাতে মানিকগঞ্জের সিংগাইর যাওয়ার জন্য রওনা দেয়। পরে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে ইউটান নিয়ে সামনে থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাছবোঝাই ট্রাকের চালক খইমুদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন দুই ট্রাকে থাকা অন্তত পাঁচজন।ওসি আরো জানান, খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ট্রাকচালকের লাশ উদ্ধার করে এবং আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করেছে।তাঁদের মধ্যে উজ্জ্বল নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

সাভারে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

প্রকাশ : ০৬:১৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬