Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

 দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছে

  • প্রকাশ : ০১:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন:   দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯১২ জন শিশু। রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে এ পর্যন্ত মোট ১৭৯ শিশু প্রাণ হারিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ জন শিশু। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বর্তমানে দেশে মোট হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। এছাড়া এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জন। তবে আশার কথা হলো, চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৬৫৬ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর এবার কেঁপে উঠেছে জাপান

 দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছে

প্রকাশ : ০১:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬