Dhaka ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন দল কতটি পাবে সংরক্ষিত আসন ?

  • প্রকাশ : ০১:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
মোঃ জিল্লুর রহমান:   গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশিত হয়েছে ২৯৭টির। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল বর্তমানে স্থগিত। অপরদিকে প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ছিল (যা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে)। সে হিসাবে সংসদের ২৯৭টি আসনের বিপরীতেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। দলটি এককভাবে ২০৯টি আসনে জয় পায়। এর বাইরে বিএনপি জোটের শরিক দল গণঅধিকার পরিষদ একটি, গণসংহতি আন্দোলন একটি এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি একটি আসনে জয় পায়।

প্রতি ছয়টি আসনের জন্য একটি করে সংরক্ষিত নারী আসন নির্ধারিত থাকায় অন্তত ৩৫টি সংরক্ষিত আসন পাবে বিএনপি জোট। বাকি তিনটি আসনের ভোট ও ফলাফল চূড়ান্ত হলে বাড়তি আরো একটি আসন পেতে পারে।

সেই হিসাবে জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসনের বিপরীতে ১২ থেকে ১৩টি আসন পেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা।

এই নির্বাচনে এককভাবে অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে। আর স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছেন।

সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও ১৪ দলীয় শরীক জোট এককভাবে ২২৩টি আসনে জয় পেয়েছিল।

এর বাইরে আওয়ামী লীগের বিদ্রোহীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে ৬২টি আসনে জয় পেয়েছিল। ভোটের পর স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল সংরক্ষিত আসনে প্রার্থী নির্বাচনে।

পরে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল ৪৮টিতে। আর জাতীয় পার্টি ১১টি সাধারণ আসনে বিজয়ী হওয়ায় সংরক্ষিত আসনে তারা দুইটি আসনে জয় পেয়েছিল।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

কোন দল কতটি পাবে সংরক্ষিত আসন ?

প্রকাশ : ০১:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬