Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব একটা প্রভাব ফেলবে না: তথ্য উপদেষ্টা

  • প্রকাশ : ১২:১১:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

টি.এ.কে আজাদ: প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব একটা প্রভাব ফেলবে না। তবে একে অছিলা করে কেউ যদি অন্যায়ভাবে বাজারে পণ্যের দাম বাড়ায়, তবে সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শনিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসন্ন বাজেটের আগে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সরকারকে কোনো না কোনো পর্যায়ে এই সমন্বয় করতে হতো। যখন আমরা ভর্তুকিতে অতিরিক্ত অর্থ খরচ করে ফেলি, তখন উন্নয়ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তা খাতে টান পড়ে। আমরা সেই অর্থ সাশ্রয় করে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা যেমন—ফার্মার্স কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করতে চাই।”

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে জাহেদ উর রহমান বলেন, “আমি নিজেও বাজারে যাই। বর্তমানে কাঁচাবাজার ও সবজির দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। উচ্চমূল্যের যে প্রবণতা ছিল, তার রিভার্সাল বা নিম্নমুখী ধারা শুরু হয়েছে। সরকার আশা করছে এই স্থিতিশীলতা বজায় থাকবে।”

বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর চাপের বিষয়ে তিনি জানান, সরকার সুবিধাবঞ্চিত বা ‘ভালনারেবল’ গ্রুপগুলোকে সুরক্ষা দিচ্ছে।

তিনি বলেন, “আমরা নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুত ও জ্বালানির দাম বাড়াইনি। এই বাজেটে একটি বড় অংশের মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এছাড়া টিসিবির খাদ্যবান্ধব কর্মসূচি ও অন্যান্য সোশ্যাল সেফটি নেট প্রকল্পগুলো বলবৎ থাকছে, ফলে তাদের ওপর বড় কোনো প্রভাব পড়বে না।”

বাজার মনিটরিং নিয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, দাম বৃদ্ধির অজুহাতে ব্যবসায়ীরা যেন অন্যায্য মুনাফা করতে না পারে, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে বা দাম বাড়ালে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

সংশ্লিষ্ট মহলের মতে, ভর্তুকি সমন্বয় ও উন্নয়ন খাতের ব্যয় বৃদ্ধির এই ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন যে সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এটি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব একটা প্রভাব ফেলবে না: তথ্য উপদেষ্টা

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব একটা প্রভাব ফেলবে না: তথ্য উপদেষ্টা

প্রকাশ : ১২:১১:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬