Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর রেলস্টেশনে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেন থেকে ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে

  • প্রকাশ : ১২:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর রেলস্টেশনে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেন থেকে ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্টেশনে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে ভারতীয় পণ্যবাহী ট্রেনে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসছে। কোডিন ফসফেট মেশানো নতুন একটি মাদক এস্কাফ সিরাপ। যা ভারতে কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও এটা মারাত্মক নেশা জাতীয়। এটা মহামারির আকার ধারণ করেছে। নেশাদ্রব্য হিসেবে ব্যবহারের কারণে ভারতে সিরাপটি নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক বছর ধরে মাদককারবারিরা এটি বাংলাদেশে পাচার করে আনছে।

বিজিবি সদস্যরা এ ধরনের সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের সহযোগিতায় ট্রেনটিতে যৌথভাবে তল্লাশি চালায়। একপর্যায়ে ট্রেনের একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বেঁধে রাখা ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, কিছু অসাধু মাদক ব্যবসায়ী বেনাপোল স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে ভারত থেকে মাদকের চালান পাচার করছে। এতে নিরাপদ বাণিজ্য হুমকির মুখে পড়ছে। মাদক প্রবেশ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নজরদারি বাড়ানো উচিত।

বেনাপোল রেল স্টেশনের মাস্টার আইনাল হোসেন ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, চালানটি বিজিবি সদস্যরা এবং রেল পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে। এখন থেকে পণ্যবাহী রেলে নজরদারি আরও বাড়ানো হবে। কে বা কারা পণ্যবাহী রেলে মাদক পাচার করছে সেসব চোরাকারবারিদের শনাক্তের চেষ্টা চলছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর রেলস্টেশনে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেন থেকে ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে

প্রকাশ : ১২:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬