১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশ : ০২:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-    রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ (সোমবার) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিল্লাল হোসেন (৩৯)। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দামেজ উদ্দীনের ছেলে তিনি। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন বিল্লাল।

পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বাগমারা এলাকায় পৌঁছালে পাংশা থেকে ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক সামনে থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল। পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, ট্রাকচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে কালুখালী হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ : ০২:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬