১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশ : ০১:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-   রাজবাড়ীতে রিকশায় বসে থাকা অবস্থায় চাকায় নিজের গলার ওড়না প্যাঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝর্না (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্নাচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের জামাতা হুমায়ন কবির যুগান্তরকে বলেন, সোমবার সকাল ৯টার দিকে আমিসহ আমার শাশুড়ি সেলিনা মোজাম্মেল রাজবাড়ী শহরের কোর্টচত্বর এলাকায় একটা জরুরি কাজে আসি। সেখান থেকে আমার শাশুড়ি রিকশাযোগে নাস্তা করার জন্য রাজবাড়ী পৌর শহরের একটি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে শহরের পান্না চত্বর এলাকায় পৌঁছলে অসাবধানতাবসত রিকশায় তার নিজের গলার ওড়না পেঁচিয়ে গিয়ে রিকশা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ : ০১:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬