০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে

  • প্রকাশ : ০১:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (১৬ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৬ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট:
ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৩ মার্চ। আজ ২৬ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।

ফিরতি টিকিট বিক্রির তারিখ:  ফেরার তারিখ:
১৩ মার্চ ২০২৬                    ২৩ মার্চ ২০২৬
১৪ মার্চ ২০২৬                    ২৪ মার্চ ২০২৬
১৫ মার্চ ২০২৬                    ২৫ মার্চ ২০২৬
১৬ মার্চ ২০২৬                    ২৬ মার্চ ২০২৬
১৭ মার্চ ২০২৬                    ২৭ মার্চ ২০২৬
১৮ মার্চ ২০২৬                    ২৮ মার্চ ২০২৬
১৯ মার্চ ২০২৬                    ২৯ মার্চ ২০২৬

টিকিট কেনার পদ্ধতি:
রেলের যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।

ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকাসাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে

প্রকাশ : ০১:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬