০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ছাদে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানাতে গিয়ে এক কিশোরের মৃত্যু

  • প্রকাশ : ০২:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:    সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও (রিল) বানাতে গিয়ে ট্রেনের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দাতিয়া জেলার বেসাই রেলওয়ে স্টেশনে।
নিহত কিশোরের নাম অনিকেত আহিরওয়ার। তিনি স্থানীয় বাসিন্দা এবং একজন শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনিকেত স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ওয়াগনের উপর ওঠেন। ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জন্য ভিডিও ধারণের চেষ্টা করছিলেন তিনি। এ সময় ট্রেন লাইনের উপরে থাকা উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

খবর পেয়ে জরুরি সেবা (ডায়াল ১১২) ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশ (GRP) জানায়, স্টেশন মাস্টারের মাধ্যমে তারা ঘটনার খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে মালবাহী ট্রেনের বগির উপরে দগ্ধ অবস্থায় কিশোরের মরদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত তিনি ওভারহেড বৈদ্যুতিক তারে স্পর্শ করেন, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

ট্রেনের ছাদে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানাতে গিয়ে এক কিশোরের মৃত্যু

প্রকাশ : ০২:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬