রাজবাড়ী প্রতিনিধি:
তারুণ্যের উৎসব ব্যানারে ধলেশ্বরী জোনে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাজবাড়ী জেলা ৩-০ গোলে শরিয়তপুর জেলাকে পরাজিত করেছে।
শুক্রবার রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজবাড়ী। ৫৯ মিনিটে মো. নাসিম খানের ক্রসে রাহুল বিশ্বাস গোল করে দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান বাড়ান মো. কাজী আসলান। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আসলান।
পরিসংখ্যানেও রাজবাড়ীর আধিপত্য স্পষ্ট ছিল। ম্যাচে জোড়া গোল করে ম্যাচসেরা হন রাজবাড়ী জেলার আসলান।
উল্লেখ্য, এটি অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় জোনের খেলা। এর আগে ঝিনাইদহ জোনের খেলা সম্পন্ন হয়েছে।
১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে রাজবাড়ীর জয়
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

















