এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ জুন।
সূচি অনুযায়ী গ্রুপ ‘জি’-তে থাকা ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা লস অ্যাঞ্জেলেসে।
একটি ক্রীড়া ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তাজ আরো বলেন, ‘মার্কিন শাসন আমাদের মাতৃভূমিতে হামলা চালিয়েছে, এবং এই ঘটনার জবাব দেওয়া হবে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সোজাসাপ্টা জবাব দেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সত্যিই এতে কোনো গুরুত্ব দিই না। আমার মনে হয় ইরান খুব খারাপভাবে পরাজিত একটি দেশ, তারা এখন টিকে থাকার লড়াই করছে।’
তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হামলার ঘটনা বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
এদিকে পুরুষ দলের ভবিষ্যৎ অনিশ্চিত থাকলেও সোমবার এএফসি উইমেনস এশিয়া কাপ-এর উদ্বোধনী ম্যাচে আলোচনায় আসে ইরানের নারী ফুটবল দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত বাজানো হলেও ইরানের খেলোয়াড়রা তা গাইতে অস্বীকৃতি জানান।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই ম্যাচে খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্থির ছিলেন এবং সংগীতের সময় প্রায় কোনো প্রতিক্রিয়া দেখাননি। ম্যাচে দক্ষিণ কোরিয়া ৩–০ গোলের জয় পেলেও, ম্যাচ শেষে দর্শকেরা ইরানি খেলোয়াড়দের পারফরম্যান্স ও সাহসিকতাকে সম্মান জানিয়ে করতালি দেন।

















