Dhaka ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মোবাইল কোর্টে জরিমানা

  • প্রকাশ : ০২:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে রং মিশ্রিত মথ ডাল শনাক্ত করা হয়েছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিয়মিত অভিযানের অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে। এসময় মেসার্স আইয়ুব স্টোরে অভিযান চালিয়ে রং মিশ্রিত মথ ডাল উদ্ধার করা হয়। পরে আইয়ুব ষ্টোরের মালিককে অবৈধ রং মিশ্রিত মথ ডাল বিক্রয় এবং প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ এবং ৪১ ধারায় ১৫ হাজার টাকা ও নরেশ স্টোর মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মোবাইল কোর্টে জরিমানা

প্রকাশ : ০২:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫