১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ্যাম্পিয়ন নাসির-আকবররা

  • প্রকাশ : ০২:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টির পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ট্রফিও নিজেদের করে নিল রংপুর বিভাগ। আজ রাজশাহীতে বরিশাল-সিলেট বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা জিতেছে রংপুর। ট্রফি জয়ের কাজটা গতকালই সেরে রেখেছিলেন আকবর আলী-নাসির হোসেনরা।

রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা বাকি ছিল। বাকি ছিল বলার কারণ বরিশাল-সিলেট ম্যাচ শেষ হতে তখন এক দিন বাকি।

সেই অলৌকিক কিছু ঘটেনি আজ। বরিশালের দেওয়া ৩২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেট ৫ উইকেটে ১৮৭ রান করতেই ম্যাচ ড্র মেনে নিতে বাধ্য হয় দুই দলের অধিনায়ক।

এতে করে ২০১৪-১৫ মৌসুম ও ২০২২ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো রংপুর। সব মিলিয়ে ৭ ম্যাচে সমান ৩ জয়-ড্রয়ে ৩১ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাকিটিতে হেরেছে। অন্যদিকে ২ জয় ও ৫ ড্রয়ে ২৮ পয়েন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেটকে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ্যাম্পিয়ন নাসির-আকবররা

প্রকাশ : ০২:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫