Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে গাঁজার বড় চালান জব্দ

  • প্রকাশ : ০১:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
মোঃ জিল্লুর রহমান:    রাজধানীর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি এমআরটি পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানায়, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিল।

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।

তিনি আরও বলেন, বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজধানীর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে গাঁজার বড় চালান জব্দ

প্রকাশ : ০১:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫