১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য অধিদপ্তরের ৮ ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল

  • প্রকাশ : ০১:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

টি.এ.কে আজাদ:   তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম যাচাই বা পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক বাতিল করা হয়েছে।

ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ৯টি, ফটোগ্রাফার চারটি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পাঁচটি, ড্রাইভার তিনটি, ক্যাটালগার একটি, স্টোর অ্যাসিস্ট্যান্ট একটি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি এবং অফিস সহায়ক ১৮টি পদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

তথ্য অধিদপ্তরের ৮ ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল

প্রকাশ : ০১:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫