১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর পরিবর্তে আগামী ১ জানুয়ারি ২০২৬-এ এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • প্রকাশ : ০১:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
শেখ জাহিদ বিন আজিমঃ-  দেশে অবৈধ পথে ও চোরাই মোবাইল ফোন আনা বন্ধের লক্ষ্যে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করার কথা ছিল সরকারের। তবে অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যাবধি তাদের অবিক্রীত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেনি। সে কারণে তাদের সুবিধার্থে ১৬ ডিসেম্বর পরিবর্তে আগামী ১ জানুয়ারি ২০২৬-এ এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ী কর্তৃক ইতঃপূর্বে আমদানীকৃত মোবাইল হ্যান্ডসেটসমূহের মধ্যে অবিক্রিত/স্থিত সব মোবাইল হ্যান্ডসেটসমূহের এনইআইআর ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫/১২/২০২৫ পর্যন্ত সময় প্রদান করা হয়েছিল।

এ প্রেক্ষিতে অবিক্রীত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১/১২/২০২৫ পর্যন্ত বর্ধিত করা হলো। এমতাবস্থায়, উল্লেখিত হ্যান্ডসেটসমূহের IMEI ও সংশ্লিষ্ট তথ্যাদি NEIR সিস্টেমে অন্তর্ভুক্তকরণের জন্য আগামী ৩১/১২/২০২৫-এর মধ্যে neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল মোবাইল ফোন ব্যবসায়ীগণকে অনুরোধ জানানো হলো।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

১৬ ডিসেম্বর পরিবর্তে আগামী ১ জানুয়ারি ২০২৬-এ এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশ : ০১:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫