Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসির সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা, ২৫ কোটি টাকা কর ফাঁকি

  • প্রকাশ : ০১:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:    সরকারের ২৫ কোটি ১৩ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে এলইডি বিলবোর্ড স্থাপন-সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার ১৬ (সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয় থেকে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার বাকি আসামিরা হলেন ডিএসসিসির চাকরিচ্যুত সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

তারা হলেন ডিএসসিসির উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং রাজস্ব কর্মকর্তা, মো. নাসির উদ্দিন। দুদক আইন ২০০৪ এর ২৬(১) ধারায় তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

ডিএসসিসির সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা, ২৫ কোটি টাকা কর ফাঁকি

প্রকাশ : ০১:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫