Dhaka ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ড. আবদুস শহীদের ৪ দিনের রিমান্ডে

  • প্রকাশ : ০১:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

ছাত্র আন্দোলনে বাস চালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরায় রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আবদুস শহীদকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন আবদুস শহীদ। পরে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পান। ওই আসন থেকে আওয়ামী লীগের হয়ে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

সাবেক ড. আবদুস শহীদের ৪ দিনের রিমান্ডে

প্রকাশ : ০১:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪