Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলা- স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে

  • প্রকাশ : ০১:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

টি.এ.কে আজাদঃ   স্ত্রী ও সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ অক্টোবর) ঘুষ-দুর্নী‌তির মাধ্যমে সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে ক‌মিশ‌নের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলা করা হয়। দুদকের করা পৃথক পাঁচটি মামলায় প্রত্যেকটিতে আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।মামলার অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন। গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান কামালসহ আসামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তার পরিপ্রেক্ষিতেই এই মামলা করেছে দুদক।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

দুদকের মামলা- স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে

প্রকাশ : ০১:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪