Dhaka ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলা- শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে

  • প্রকাশ : ০১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদঃ  রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে সোহেল রানা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে সোহেলের ছোট ভাই জুয়েল মামলা করেন।

আদালত অভিযোগটি যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, শেখ হেলাল, শেখ সারহান নাসের তন্ময়, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাজী সেলিম, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, শাহরিয়ার কবির, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, অপু উকিল ও যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যান সোহেল রানা। সেখানে অন্য আসামিদের নির্দেশে পুলিশের পোশাক পরিহিত লোকের গুলিতে গুলিবিদ্ধ হন সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

হত্যা মামলা- শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে

প্রকাশ : ০১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪