Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যাকে হোটেল রুমে ডেকেছিলেন পরিচালক

  • প্রকাশ : ০৬:৫৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯
  • ১৯ বার পড়া হয়েছে

সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন মঙ্গল’ ছবি করে আরো একবার সফলতা পেয়েছেন বিদ্যা বালন। ছবির মুক্তির পর একটি সাক্ষাৎকার দিয়েছেন বিদ্যা বালন। সেখানেই নানা কথা বলতে গিয়ে কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী। পুরনো কথা মনে করে বিদ্যা বলেছেন, আমার একটা দিন মনে পড়ছে চেন্নাইয়ে, এক পরিচালক আমার সঙ্গে  দেখা করতে এসেছিলেন। আমি বলেছিলাম চলুন কফি শপে বসে কথা বলি, কিন্তু তিনি ক্রমাগত আমাকে বলছিলেন হোটেল রুমে যেতে। আমি উঠে আমার ঘরের দরজাটা খুলে দিয়েছিলাম, তার পরই পাঁচ মিনিটে ঘর ছেড়ে বেরিয়ে যায় সে। বিদ্যা আরো বলেছেন, একবার একজন লিখেছিল, বিদ্যা যা সব  ড্রেস পরে তাতে কোনও ব্যবসা তো দূর, ঘরে বসে থাকা উচিত। এই কথাটা আমাকে অনেকদিন তাড়িয়ে বেরিয়েছিল।আমি সেটা নিয়ে স্বপ্ন  দেখতাম আর রাগ হত। এখন এই কথাগুলো আমাকে স্পর্শ করে না। বিদ্যা জানিয়েছেন, তামিলে প্রায় ১২টি ছবিতে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সবই হয়েছিল মৌখিকভাবে পাওয়া কাজ। কোনও লিখিত চুক্তি ছিল না বলে অন্য নায়িকাকে নিয়ে বিদ্যাকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিদ্যা আরো বলেছেন, আমার বাবা-মা চেন্নাই এসে প্রযোজকের সঙ্গে দেখা করেছিলেন। ওই প্রযোজক কয়েকটি ক্লিপ দেখিয়ে বলেছিল, ওকে কি কোনও দিক থেকে নায়িকা মনে হয়? মায়ের কাছ থেকে ঘটনার কথা শুনে প্রায় ৬ মাস আয়নায় মুখ দেখতে পারেননি বিদ্যা। নিজেকে অত্যন্ত কুৎসিত মনে হয়েছিল তার।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

বিদ্যাকে হোটেল রুমে ডেকেছিলেন পরিচালক

প্রকাশ : ০৬:৫৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯