Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৫৩ হলে ‘বিবাহ অভিযান’

  • প্রকাশ : ১০:১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ১৯ বার পড়া হয়েছে

আগামী ২৬ জুলাই কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান’ বাংলাদেশের ৫৩টি প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য।

বাংলাদেশে মুক্তির বিষয়ে পরিচালক বিরসা দাশগুপ্ত বলেন, চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবসময়ই একটি স্বপ্ন ছিলো সকল বাংলাভাষীর বিনোদনের খোরাক তৈরি করব। বাংলাদেশে ‘বিবাহ অভিযান’ এর মুক্তির মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ হতে চলেছে।

নুসরাত ফারিয়া বলেন, হাস্যরস নির্ভর এই চলচ্চিত্রটি সিনেমা হলে দমফাটানো হাসির উপলক্ষ তৈরি করে দেবে। দেশে আমার ভক্তদের সাথে সিনেমাটি একত্রে দেখব বলে অপেক্ষায় ছিলাম। চলচ্চিত্রপ্রেমী ও ভক্তদের সাথে একত্রে শীষ বাজিয়ে আর হইহুল্লোড় করে হল মাতিয়ে রেখে সিনেমা দেখার তর সইছে না।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

দেশের ৫৩ হলে ‘বিবাহ অভিযান’

প্রকাশ : ১০:১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯