Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি প্রচারণায় ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেলো ‘দেবী’

  • প্রকাশ : ০৯:৫৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কাজ করে দেশের এবং দেশে কাজ করা বিদেশি ব্যবসায়ী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের অনেক ধরণের কাজের মধ্যে ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড’ বেশি পরিচিত। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ভরা এই প্ল্যাটফর্ম থেকে এবার ‘দেবী’ ছবিটি সিনেমা জনসংযোগে (পিআর) পেয়েছে সেরা পুরস্কার অর্থাৎ গোল্ড এবং নতুন এজেন্সির ক্যাম্পেইনিং বিভাগে ‘দেবী’ পেয়েছে ব্রোঞ্জ পদক। ব্র্যান্ড ফোরাম প্ল্যাটফর্ম থেকে কোনো সিনেমার প্রচারণার জন্য পুরস্কার পাওয়ার ঘটনা এবারই প্রথম। সরকারি অনুদান এবং অভিনেত্রী জয়া আহসানের প্রতিষ্ঠান সি-তে সিনেমা প্রযোজিত ছবিটি হয়েছে তুমুল জনপ্রিয়। ভালো ছবি হয়েছে বলেই মানুষের মুখে মুখে ছড়িয়েছে ছবিটির কথা। কিন্তু বর্তমান সময়ে শুধু মুখের কথায় হয় না, প্রয়োজন হয় ডিজিটাল মিডিয়া, পিআরসহ বিভিন্ন মাধ্যমের ক্যাম্পেইনিং। পণ্যের বিক্রি, জনপ্রিয়তা, বিভিন্ন মাধ্যমে বিপণন পরিকল্পনায় সেরা দেশি-বিদেশি ব্র্যান্ডকে বছর ঘুরে পুরস্কৃত করা হয় ব্র্যান্ড ফোরাম প্ল্যাটফর্ম থেকে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

ছবি প্রচারণায় ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেলো ‘দেবী’

প্রকাশ : ০৯:৫৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯