Dhaka ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বামীর মামলায় কণ্ঠশিল্পী মিলার জামিন

  • প্রকাশ : ১১:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ১৯ বার পড়া হয়েছে
সাবেক স্বামী এস এম পারভেজ সানজারিকে হত্যাচেষ্টার মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সংগীতশিল্পী মিলা।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন মিলা।
এ গায়িকার বিরুদ্ধে গত ৫ জুন অ্যাসিড হামলার অভিযোগে মামলাটি করেছেন এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় মিলা ছাড়াও তার সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে।
মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

সাবেক স্বামীর মামলায় কণ্ঠশিল্পী মিলার জামিন

প্রকাশ : ১১:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯