Dhaka ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খান : আমাদের চলচ্চিত্রের সুদিন শুরু হয়ে গেছে

  • প্রকাশ : ০২:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ২০ বার পড়া হয়েছে
‘আমাদের চলচ্চিত্রের সুদিন শুরু হয়ে গেছে। কারণ গত ঈদে আমার একটি সিনেমা এসেছিল নাম ‘পাসওয়ার্ড’। সিনেমাটি ভালো ব্যবসাসফল হয়েছে। তাই সবার মধ্য সিনেমা বানানোর আগ্রহ তৈরি হয়েছে। আমরা দেশে বসেই ইন্টারন্যাশনাল মানের সিনেমা নিয়মিত তৈরি করবো।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আগুন’ সিনেমার মহরতে এমনটাই বলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
তিনি আরো বলেন, দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় ঈদে ‘মনের মত মানুষ পাইলাম না’ সিনেমা মুক্তি পাবে। আশা করছি সিনেমাটি সুপারহিট হবে।
এই ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রে নবাগতা চিত্রনায়িকা জাহারা মিতু’র অভিষেক হতে যাচ্ছে। মহরত অনুষ্ঠানে জাহারা মিতু সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম সিনেমার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরুসহ সিনেমা সংশ্লিষ্টরা।
বদিউল আলম খোকন পরিচালিত সিনেমায় প্রথমবারের মত শাকিব খানের সঙ্গে জুটি বেধে সিনেমায় পা রাখছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।
‘আগুন’ সিনেমার গল্প লিখছেন কমল সরকার। প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শাকিব খান : আমাদের চলচ্চিত্রের সুদিন শুরু হয়ে গেছে

প্রকাশ : ০২:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯