Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ছবিতে নায়িকা, প্রথম ছবিতেই গায়িকা

  • প্রকাশ : ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
  • ১৮ বার পড়া হয়েছে

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়া। রাজু চৌধুরীর ‘রাজকন্যা’ ছবির মাধ্যমে অভিষেক ঘটছে বড় পর্দায়। তবে প্রথম ছবিতে শুধু নাম ভূমিকায় নয়, প্লেব্যাকেও পাওয়া যাবে সালওয়াকে। নিজের গাওয়া গানে পর্দায়ও ঠোঁট মেলাবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন সালওয়া নিজেই। বলেন, ‘আমি গান শুনতে খুব ভালোবাসি। অবসরে গাইতেও ভালো লাগে। একদিন ছবিটির গল্পের সিটিংয়ে গুনগুন করে গাইতে শুনে প্রযোজক-পরিচালক ধরে বসলেন। তাঁদের অনুরোধ রাখতে গিয়ে গানটি করতে হচ্ছে। গানটির কথা ও সুর শুনে মুগ্ধ হয়েছি। এর আগেও বলেছি, এই ছবির টাইটেল গান শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম—গল্প যা-ই হোক, আমি কাজ করব। এই সময়ে এসে মনে হচ্ছে, আমি ভুল করিনি।’ সালওয়া আগামী সপ্তাহেই গানটিতে কণ্ঠ দেবেন বলে জানান সুরকার ও সংগীত পরিচালক প্রমিত কুমার বাড়ৈ। ‘আমি মরতে পারি যদি তুমি বলো, হাত ধরতে পারি যদি সাথে চলো’ গানটি নিয়ে তিনি বলেন, ‘সালওয়ার কথা ভেবেই রোমান্টিক আর নরম সুরে গানটি করেছি। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।’

‘রাজকন্যা’র শুটিং শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। প্রথম দিন এই গানটি দিয়েই ক্যামেরা ওপেন হবে বলে জানান পরিচালক।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

প্রথম ছবিতে নায়িকা, প্রথম ছবিতেই গায়িকা

প্রকাশ : ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯