Dhaka ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের কারাদণ্ড বলিউড অভিনেতা রাজপালের

  • প্রকাশ : ০৯:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

ঋণের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। গতকাল শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সাহাই এডলা এ রায় দেন।

জানা গেছে, পুলিশি হেফজতে নেয়ার পর এই বলিউড অভিনেতাকে তিহার জেলে রাখা হবে।

প্রসঙ্গত, চলচ্চিত্র নির্মাণের কথা বলে মুরলি প্রোজেক্ট নামের সংস্থা থেকে ২০১০ সালে পাঁচ কোটি টাকা ঋণ নেন অভিনেতা রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা। শর্ত ছিল, ২০১১ সালের ৩০ জুনের মধ্যে আট কোটি টাকা ফেরত দেবেন তারা।

কিন্তু শর্ত অনুসারে তারা ওই টাকা  ফেরত দেননি বলে অভিযোগ তোলে সংস্থাটি। পরে সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার এ রায় দেন উচ্চ আদালত।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

তিন মাসের কারাদণ্ড বলিউড অভিনেতা রাজপালের

প্রকাশ : ০৯:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮