Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারকো ও লাই ডিটেক্টর টেস্টের দাবি তনুশ্রীর

  • প্রকাশ : ০৬:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • ১৯ বার পড়া হয়েছে

যৌন হেনস্থার ঘটনায় সুবিচারের জন্য নানা পাটেকর-সহ অন্য অভিযুক্তদের লাই ডিটেকটর টেস্ট, নারকো ও ব্রেইন ম্যাপিংয়ের দাবি করলেন তনুশ্রী দত্ত। ওসিয়ারা পুলিশের কাছে আইনজীবী নিতিন সতপুতের মাধ্যমে এই মর্মে আবেদন করেছেন অভিনেত্রী।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে শ্যুটিং চলাকালীন তাঁকে নানা পাটেকর যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকর, নৃত্য নির্দেশক গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি ও পরিচালক রাকেশ সারাঙের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (জোর করে নারীর সম্মানহানি) ও ৩৫৯ ধারায় (শব্দ, অঙ্গিভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে নারীর সম্মানহানি) মামলা দায়ের করেছে ওসিয়ারা পুলিশ।
তনুশ্রীর আইনজীবী সতপুতে শনিবার জানিয়েছেন, নানা পাটেকর, গণেশ আচার্য, সিদ্দিকি ও সারাঙ-সহ মিথ্যা সাক্ষীদের গ্রেফতারি চাইছেন তাঁর মক্কেল।

তনুশ্রী দত্ত আবেদনে উল্লেখ করেছেন, অভিযুক্তরা উচ্চবিত্ত ও  প্রভাবশালী, তাঁদের রাজনৈতিক যোগও রয়েছে। ফলে সাক্ষীদের উপরে চাপ সৃষ্টি অথবা ভয় দেখাতে পারেন তাঁরা। সতপুতের দাবি, ২০০৮ সালের ঘটনার অনেকেই সাক্ষী। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে সামনে আসতে পারছেন না তাঁরা। অভিযুক্তদের গ্রেপ্তারির পরই তাঁরা জবানবন্দি দিতে ভরসা পাবেন।

নানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে মহারাষ্ট্রের মহিলা কমিশন ও কর্মস্থলে নারীদের যৌন হয়রানি সংক্রান্ত বিভাগের ডেপুটি জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তনুশ্রী দত্ত। তনুশ্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন নানা পাটেকর। গত শনিবার তিনি দাবি করেছিলেন, ঘটনাটি ১০ বছর আগের। তখনই এব্যাপারে বলেছিলাম। এতবছরে মিথ্যা তো আর বদলাবে না। জিনিউজ

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

নারকো ও লাই ডিটেক্টর টেস্টের দাবি তনুশ্রীর

প্রকাশ : ০৬:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮