Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার তনুশ্রী-নানা পাটেকার বিতর্কে জড়ালেন অক্ষয়

  • প্রকাশ : ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • ১৯ বার পড়া হয়েছে

এবার তনুশ্রী-নানা পাটেকার বিতর্কে জড়ালেন বলিউড খিলাড়িখ্যাত অক্ষয় কুমার। শুধু জড়াননি, একেবারে পুলিশের দ্বারস্থ হয়েছেন এ মার্শালআর্ট হিরো।

তবে ব্যাপারটি এমন নয় যে, তনুশ্রী দত্তের অভিযোগ প্রসঙ্গে তিনি কিছু করছেন। এ বিষয়ে তাকে কেন জড়ানো হল সে প্রশ্নে ক্ষেপেছেন অক্ষয়।

সম্প্রতি ইউটিউবে আপলোড করা অক্ষয় কুমারকে নিয়ে একটি ভিডিও বিষয়ে তার মুখপাত্র সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সাংবাদিকরা অক্ষয় কুমারকে প্রশ্ন করেন, ৯ বছর পর কারিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন, কেমন লাগছে আপনার?

উত্তরে অক্ষয় বলেছিলেন- এই প্রশ্নের উত্তর দিতে তিনি সেখানে বসেননি। এ প্রশ্ন সংশ্লিষ্ট সংবাদ সম্মেলনে করলে উত্তর দেবেন বলে জানান তিনি।

কিন্তু অক্ষয় কুমারের ওই উত্তরকে একেবারে অন্য রকমভাবে সাজিয়ে ইউটিউবে আপলোড করা হয়।

যেখানে দেখানো হয়, তনুশ্রী দত্তের যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। উত্তরে অক্ষয় বলছেন- এ প্রশ্নের উত্তর দিতে এখানে বসিনি। অথচ প্রশ্নটি ছিল কারিনা কাপুরবিষয়ক।

ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়। অক্ষয়কে নিয়ে সামাজিকমাধ্যমে নানা কথা ছড়াতে থাকে। এ ঘটনায় প্রবল আপত্তি জানিয়েছেন অক্ষয়। তিনি বলেন, অন্যায়ভাবে তার সঙ্গে তনুশ্রী দত্ত ও নানা পাটেকারের সঙ্গে বিতর্কে জড়ানো হয়েছে।

এদিকে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে দেয়া হয়েছে। কে বা কারা অক্ষয় কুমারের ভিডিও বিকৃত করে তা ইউটিউবে আপলোড করেছেন, সে বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিস প্রশাসন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

এবার তনুশ্রী-নানা পাটেকার বিতর্কে জড়ালেন অক্ষয়

প্রকাশ : ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮