Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ ভাই একজন লিডার, একজন পরোপকারী : কোনাল

  • প্রকাশ : ০৯:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
  • ২০ বার পড়া হয়েছে

মঙ্গলবার দিনগত রাতে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। আরেক কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল আসিফকে পরোপকারী হিসেবে আখ্যা দিয়ে বলেছেন ভুল তো মানুষেরই হয়। আমরা কেউই ভুলের উর্দ্ধে নই! আসিফ ভাই আপনি ফিরে আসুন। এসে সব ঠিক করে দেন।

নিজের ফেসবুক হ্যান্ডেলে কোনাল বলেন, শুধু মনে হচ্ছে, আজকে আমি বা আমরা কেউ এমন পরিস্থিতিতে পড়লে সবার আগে আসিফ ভাই এগিয়ে আসতেন। আর বলতেন, ঘাবড়াবা না একদম। আমি আছি, দেখছি কি করণীয়। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে! এমন কথা তিনি অনেক বিপদগ্রস্থ মানুষকে বলেছেন। এবং তিনি তার সাধ্যমতো করেছেন!

তিনি বলেন, ঠিক বেঠিক জানিনা, আমি বিচারক নই! কিন্তু ভাই ভাইয়ের মাংস খাওয়া মোটেও ভালো লাগছে না! সংগীত পরিবারটা কেমন যেন হয়ে যাচ্ছে! গায়ক আসিফ না, মানুষ আসিফ এর কথা বলছি। যিনি আমার চোখে দেখা অন্যতম আশাবাদী মানুষ (হোপফুল পার্সন)। একজন লিডার, একজন পরোপকারী।

আমি মানি, একজন শিল্পীর যেমন শালীন, নম্র, সুভাষী হলে শোভা পায়, তেমনি ক্ষমাশীল হওয়াটাও শিল্পীর অন্যতম চরিত্র। ভুল তো মানুষেরই হয়। আমরা কেউই ভুলের উর্দ্ধে নই! আসিফ ভাই আপনি ফিরে আসুন। এসে সব ঠিক করে দেন। ভালোবাসা থাকুক অবিরাম।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

আসিফ ভাই একজন লিডার, একজন পরোপকারী : কোনাল

প্রকাশ : ০৯:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮