Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের তাপস পেলেন ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার

  • প্রকাশ : ১০:৫৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

চলচ্চিত্রশিল্প ও মিডিয়া ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ পেলেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গত ২১ এপ্রিল রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই আয়োজনে ‘শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক (বাংলাদেশ)’ হিসেবে তিনি এই সম্মাননা পান। এর মাধ্যমে এবারই প্রথম কোনো বাংলাদেশি সঙ্গীত পরিচালক ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করলেন।

দাদা সাহেব ফালকের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আরো যারা এই অ্যাওয়ার্ড লাভ করেন, তাদের মধ্যে রয়েছেন- বলিউড অভিনেতা শহীদ কাপুর, রণবীর সিং, রানা ডাংগুবাটি, কার্তিক আরিয়ান, অদিতি রাও, সিমি গারওয়াল, শিল্পী শেঠী, করণ জহর সহ আরো অনেকে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

বাংলাদেশের তাপস পেলেন ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার

প্রকাশ : ১০:৫৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮