Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা তানহা মৌমাছি

  • প্রকাশ : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
  • ২১ বার পড়া হয়েছে

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়িকা তানহা মৌমাছি। রবিবার দিবাগত রাতে বনানীর কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

তানহা মৌমাছি সোশ্যাল মিডিয়া ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আল্লাহ আমায় নিজের হাতে রক্ষা করেছেন। দুর্ঘটনা ছোট ছিল কিন্তু ভয় পেয়েছি অনেক বেশি।

তানহা কালের কণ্ঠকে বলেন, রাত আনুমানিক ১২ টার বাইক আরোহী দুই ছেলে মেয়েকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। বনানী সিগন্যাল পার হয়ে আমি বেশ গতিতে গাড়ি চালাচ্ছিলাম। সিগন্যালে ট্র্যাফিক পুলিশ না থাকায় এলোমেলোভাবে গাড়ি গুলো বেরিয়ে যাচ্ছিল। এমন সময় গাড়ির সামনে এসে পড়ে ওই বাইক চালক ও আরোহী। সজোরে ব্রেক কষায় আমি মাথায় প্রচণ্ডভাবে আঘাত পাই, মাথা ফেটে যায়।

জানা গেছে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। উল্লেখ্য, তানহা মৌমাছি ঢাকা চলচ্চিত্রের একজন উঠতি অভিনেত্রী। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি শাকিব খানের বিপরীতে ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়ে কি না জানা যায়নি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

গাড়ি দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা তানহা মৌমাছি

প্রকাশ : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮